লাইফস্টাইল

কাঁচা আমের ভর্তা তৈরি করবেন যেভাবে

বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম। আর কাঁচা আমের সুস্বাদু ভর্তার কথা শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুব সহজেই তৈরি করা যায় কাঁচা আমের ভর্তা। জেনে নিন রেসিপি-

উপকরণ:

কাঁচা আম কুচি ২ কাপসরিষাবাটা ২ টেবিল-চামচ২টা কাঁচা মরিচলবণ স্বাদমতোচিনি স্বাদমতোলেবুপাতার কুচি ২-৩টি।

প্রণালি:

সব উপকরণ আমের সঙ্গে মেখে নিন। ভাতের সঙ্গে তো চলবেই, খালি মুখেও খেতেও পারবেন।

এইচএন/পিআর