বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামূলক বিষয় পাঠকদের সামনে তুলে ধরতে প্রবাসী লেখক মুজিবুর দফতরি একটি প্রেরণামূলক বই লিখেছেন। ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষামূলক বিষয়বস্তু সম্বলিত বইটি এ সপ্তাহে যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়েছে।
গবেষক বইটিতে ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের বয়স্ক শিক্ষা ব্যবস্থা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি নজরুল ইসলামের চিন্তাধারাসহ বিশ্বের নামিদামি বিভিন্ন ব্যক্তির সাফল্যের কথা তুলে ধরেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মজিবুর দফতরি বলেন, ‘একজন বিশেষজ্ঞ হিসেবে আমি বিশ্বের শিক্ষামূলক এবং প্রেরণাদায়ক অনেক বিষয় পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস পাঠকরা এই বইয়ের ফর্মুলা বাস্তবায়ন করে নিজেদের পেশাগত স্বপ্ন পূরণে সক্ষম হবেন।’
আন্তর্জাতিক এ গবেষক মজিবুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি করেছেন। বইটির নাম হচ্ছে ম্যাসিভ ক্যারিয়ার সাকসেস : হাউ টু ক্রিয়েট দ্য লাইফ অফ ইউয়োর ড্রিমন্স।
আলোচনায় সভায় বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন- ব্র্যাকের অনানুষ্ঠানিক শিক্ষা, ইউসেপ বাংলাদেশের কারিগরি শিক্ষা, একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, রাষ্ট্রপতি আবদুল হামিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল এবং হিরো আলমসহ অনেকে।
এমআরএম/এমকেএইচ