ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহমেদকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত আদেশ দেয়া হয়। আদেশে আদাবর থানার নতুন ওসি হিসেবে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শাহীদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়াকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম পিপিএম (বার)- কে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা দক্ষিণ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলামকে ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আশফাক রাজীব হাসানকে ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি মতিঝিলসহ আট থানার ওসিকে বদলির আদেশ দেয় ডিএমপি।
এআর/এমএআর/এমএস