গাজীপুরের কালীগঞ্জে পৌর কৃষকলীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেন চান্দি ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ভাদগাতী গ্রামের ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বুধবার রাতে উপজেলার ভাদগাতী গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগ ও খাদ্য নালীর সমস্যায় ভুগছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, আওয়ামী লীগ নেতা আকু চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ দলীয় এবং সমাজের ব্যক্তিবর্গ। উপজেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি