গণমাধ্যম

জ্যেষ্ঠ সাংবাদিক রমিজ খানকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. রমিজ খান। ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এবং দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, রমিজ খান একবার ডেঙ্গু ও দুবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি ৯ মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ১০-১৫ দিন পরপর রক্ত দিতে হচ্ছে। হাসপাতালে তৃতীয়বারের মতো তার বোনম্যারো টেস্ট করে মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হয়েছে।

স্বজনরা জানান, রমিজ খানের চিকিৎসায় এ পর্যন্ত ৪০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন চিকিৎসা ব্যয় চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।

সেজন্য রমিজ খানের স্ত্রী সাবিহা শিরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন।

আর্থিক সহায়তা পাঠানো যাবে, পূবালী ব্যাংক, হিসাব নম্বর: ০১৫৯১০১২১৬১৪০বিকাশ: ০১৯১১৪৯২৫৭৯ (সাবিহা শিরিন) ও ০১৯১১৭৩৮৩৭৩ (রমিজ খান)।

জাহিদ পাটোয়ারী/এইচএ/জেআইএম