দেশজুড়ে

কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার দেবীদ্বারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের শরীফের ছেলে আরিফ (১৬) ও আবদুল মতিনের ছেলে মো. ইরফান (১৫)।

এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার দুলাল দাসের ছেলে জীবন দাস। তাকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফুলগাছ তলায় এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক আরিফ নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইরফান মারা যান।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস