দেশজুড়ে

নাঙ্গলকোট পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মালেক (নৌকা) ১০ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (জগ) পেয়েছেন ১ হাজার ২৩৪ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার (ধানের শীষ) পেয়েছেন ৫২৭ ভোট। এর আগে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।এদিকে নির্বাচন চলাকালে ভোট কারচুপি, কেন্দ্র দখল, নির্বাচনী এলাকায় বহিরাগত লোকজন নিয়ে কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নির্লিপ্ত থাকার অভিযোগ উত্থাপন করে বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার। মো. কামাল উদ্দিন/ এমএএস/এবিএস