দেশজুড়ে

তিন দিনেও মেলেনি কিশোরের পরিচয়

অজ্ঞাত কিশোরের মরদেহ নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মরদেহটি উদ্ধারের তিন দিন অতিবাহিত হলেও এখনো পরিচয় বের করতে পারেনি পুলিশ। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দিবাগত রাতে বহদ্দারহাট বাড়ই পাড়ার শরীয়তপুর বেডিং স্টোরের সামনে পাকা রাস্তার উপর দুইজন ভিকটিমের লাশ পাওয়া যায়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর অজ্ঞাতনামা কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। অজ্ঞাত কিশোরের বয়স অানুমানিক ১৩/১৪ বছর হবে। উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং কালো। গায়ে গোলাপী রংয়ের ছেড়া পুরাতন গেঞ্জি ও গাঢ় নীল রংয়ের লুঙ্গি পরিহিত অবস্থায় উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে কেউ ওই কিশোরকে শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, চান্দগাঁও থানা (০১৭১৩-৩৭৩২৫৯) বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।  জীবন মুছা/এসকেডি/আরআইপি