ক্যাম্পাস

যবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদ সম্পাদক হেলাল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহকারী রেজিস্ট্রার ইমদাদ হোসেন সভাপতি ও টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।যবিপ্রবির জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার ইমদাদ হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশল হেলাল উদ্দিন পাটোয়ারী পান ১৮ ভোট।সাধারণ সম্পাদক পদে টেকনিক্যাল অফিসার (গ্রেড-১) হেলালুল ইসলাম ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেকশন অফিসার (গ্রেড-২) এটিএম কামরুজ্জামান পান ১৯ ভোট।এছাড়া সহ-সভাপতি পদে সহকারী গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক পদে সহকারী পরিবহন কর্মকর্তা শাহেদ রেজা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে জিল্লুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক পদে সহকারী পরিচালক (জনসংযোগ) হায়াতুজ্জামান মুকুল, অর্থ সম্পাদক পদে রাজু আহম্মেদ এবং নির্বাহী সদস্য পদে পরিচালক (প. উ. ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল ও সহকারী প্রকৌশলী নাজমুস সাকিব নির্বাচিত হয়েছেন।মিলন রহমান/এআরএ/বিএ