প্রবাস

নিউইয়র্কের পোকেপসিতে বৈশাখী মেলা ২৪ এপ্রিল

‘প্রবাসে বাঙালি উৎসব’ স্লোগানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আপস্টেটের পোকেপসিতে প্রতিবারের ন্যায় এবারো বৈশাখী মিলন মেলার আয়োজন করা হয়েছে।আগামী ২৪ এপ্রিল (রোববার) টাউন অব পোকেপসির সাউথ রোডের গ্রিনবায়ারে আপস্টেট নিউইয়র্ক ও পোকেপসির বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এবং এশিয়ান আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠিতব্য এ মেলা চলবে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার সার্বিক তত্ত্ববধানে থাকবেন সানজিদা খানম, খালেদা খানম, রিমি খান, মিনু ইসলাম, জেসমিন স্মৃতি, শাহজাহান খান কিরণ, সহিদুল ইসলাম এবং শহীদুল্লাহ ম্যাকারটিচ।এদিন মেয়েদের বৈশাখী শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি পরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন বৈশাখী সিলন মেলার আহ্বায়ক দিলরুবা আবেদীন।মিলন মেলা বিষয়ক বিস্তারিত তথ্যের জন্যে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (৮৪৫) ৫৫৪-৬৭৬৪। মেলার বিশেষ আকর্ষণ গরম গরম ইলিশ ভাজা, হরেক রকম ভর্তা এবং ব্রাহ্মণবাড়িয়ার রসমালাই।বিএ