চলতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো কক্সজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে এনামুল হক ও সংরক্ষিত ওয়ার্ডে রোকসানা পারভিন মিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দেশব্যাপী ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পযর্ন্ত রিটানিং কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডা. সুজন কানুনগো’র কাছে ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বর্তমান মেম্বার (প্যানেল চেয়ারম্যান) মো. এনামুল হক এককভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। একইভাবে কৈয়ারবিল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড নং ২ (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) মেম্বার প্রার্থী ও সাবেক মেম্বার রোকসানা পারভিন মিরা শুধু মনোনয়নপত্র দাখিল করেন।উক্ত দুই ওয়ার্ডে অন্য কোন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ওয়ার্ড দুটিতে বর্তমান মেম্বার এনামুল হক ও রোকসানা পারভীন মিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডা. সুজন কানুনগো বলেন, মনোনয়ন জমাদানের শেষ দিন বিকাল ৫ টায় ৩ নং ওয়ার্ডে এনামুল হক ও সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে রোকসানা পারভিন মিরা ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। উল্লেখ্য, এনামুল হক ইতিপূর্বে ৪ বার নির্বাচিত এমইউপি ও বর্তমানে প্যানেল চেয়ারম্যান এবং রোকসানা পারভিন মিরা সাবেক মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।সায়ীদ আলমগীর/এসএস/এমএস