ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) ও দেবীদ্বার উপজেলার হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।
আরও পড়ুন: গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই নারী পায়ে হেটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর ২টার দিকে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস