কুমিল্লা

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাশকাইট গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং একই বাড়ির কাউসার মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭)।

নিহতদের স্বজনরা জানান, স্থানীয় আলম মেম্বারের পুকুরে গোসল করতে যায় ওই তিন শিশু। তবে দীর্ঘসময় হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে পুকুরের ঘাটে তাদের জুতা পড়ে থাকতে দেখেন তারা। পরে পানিতে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্রধর জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর খবর জেনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।