অর্থনীতি

৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা উত্তরা ফাইন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য পাওয়া গেছে।জানা গেছে, কোম্পানির পরিচারনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪১ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৭ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মে সকাল সাড়ে ১০ টায় রাজধানীর গুলশান স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।এসআই/এমএমজেড/আরআইপি