অর্থনীতি

সামিট অ্যালায়েন্স পোর্টের রাইট আবেদন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের রাইট আবেদন শুরু হয়েছে।বুধবার ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ আবেদক চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য জানা গেছে।এর আগে, গত ১৮ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৪তম সভায় সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়। জানা গেছে, সামিট অ্যালায়েন্স পোর্ট বিদ্যমান পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১৫ টাকা। কোম্পানিটি মোট ৩ কোটি ৪৪ লাখ রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৫১ কোটি ৫৩ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে জমি ক্রয় ও মেয়াদি ঋণ পরিশোধ করবে।রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী,  ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা। ১ জানুয়ারি ২০১০-৩০ জুন ২০১৫ সময় কালে কোম্পানিটির ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।এসআই/জেএইচ/আরআইপি