দেশজুড়ে

তনুর লাশ কুমেকের মর্গে

পুন:ময়নাতদন্তের জন্য কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের কিছু আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টার দিকে ময়নাতদন্ত শুরু হতে পারে। ময়নাতদন্তের জন্য কুমেকের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কান্ত প্রসাদ সাহাকে সভাপতি করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদ্যসরা হলেন, কুমেকের সহযোগী অধ্যাপক ডা. করুনা রানী কর্মকার এং প্রভাষক ডা. ওমর ফারুক।এর আগে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে মুরাদনগরের মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তনুর লাশ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য একটি লাশবাহী এ্যাম্বুলেন্সযোগে দুপুর ২ টার দিকে হাসপাতালের ফরেনসিক বিভাগে মরদেহ আনা হয়। মর্গের সামনে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রবসহ পুলিশ ও সিআইডির কর্মকর্তরা অবস্থান করছেন। ওসি মো. আবদুর রব জানান, পুনঃময়নাতদন্ত সংশ্লিষ্ট কিছু কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে, সেগুলো আসার পরই ডাক্তাররা ময়নাতদন্ত শুরু করবেন।  কামাল উদ্দিন/এফএ/আরআইপি