টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মাঠে নামছে শক্তিশালী ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।গ্রুপ পর্বে তিনটি করে জিতে সেমির টিকিট কাটে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। তবে তিনটি করে জয় পেলেও দু’দলের সমীকরণ উল্টো। প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী ভারত। অপরদিকে টানা তিন ম্যাচ জয়ের পর দুর্বল আফগানিস্তানের কাছে হেরে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ।মুখোমুখি লড়াইয়ে সমানে সমান দু’দলই। চার ম্যাচের লড়াইয়ে দুটি করে জয়ে পেয়েছে দল দুটি। তবে সর্বশেষ ম্যাচ দুটি জয় পেয়েছে ভারত। এগিয়ে যাওয়ার এ লড়াইয়ে দল তাকিয়ে আছে ক্রিস গেইলের উপর। কারণ এ বিধ্বংসী ব্যাটসম্যান একাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে সক্ষম। ক্যারিবিয়ানরা চাইছেন এ ম্যাচে জ্বলে উঠুক গেইল। আর উল্টোটা চাইছেন ভারতীয় সমর্থকরা।সর্বোপরি একবার করে শিরোপা জয় করা দুই দলই তাকিয়ে আছে নিজেদের দ্বিতীয় শিরোপার দিকে। আজ রাতেই জানা যাবে কারা কাটছেন ফাইনালের টিকিট। এবার দেখে নেয়া যাক ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারা থাকছেন মুম্বাইয়ের মাঠে।ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, মানিষ পান্ডে/অজিঙ্ক রাহানে/পবন নেগি, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রিত বুমরাহ এবং আশীষ নেহরা।ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লস ব্রেথওয়েইট, সুলেমান বেন এবং স্যামুয়েল বদ্রি।বিএ