বিনোদন

প্রথম গীতিকার হিসেবে রনিম রহমানের ইউটিউব চ্যানেল

মাইলস খ্যাত শাফিন আহমেদের গাওয়া ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ কিংবা জেমসের গাওয়া ‘আমি এক দুঃখওয়ালা’ ও ‘শততম দুঃখবার্ষিকী’- এমন বেশকিছু জনপ্রিয় গানের গীতিকার রনিম রহমান। জেমস ও শাফিন আহমেদ ছাড়াও দেশের অনেক জনপ্রিয় ব্যান্ডশিল্পী গীতিকার রনিমের লেখা গানে কন্ঠ দিয়েছেন। তাদের মধ্যে হাসান (আর্ক), মাকসুদ (মাকসুদ ও ঢাকা),  বিপ্লব (প্রমিথিউস),পার্থ বড়ুয়া (সোলস), টিপু (অবসকিউর), আইয়ুব বাচ্চু (এল আর বি) ও মিজান (ওয়ারফেজ) উল্লেখযোগ্য।আধুনিক শিল্পীদের মধ্যে এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, আগুন, ডলি শায়ন্তনি, তিশমা, রমা, মিলা, পথিক নবী, নাসির ও জুয়েল গেয়েছেন রনিমের গান। ফাহমিদা নবী ও ন্যান্সি পৃথকভাবে রনিমের লেখা দুটি থিম সং-এ কন্ঠ দিয়েছিলেন। সবমিলিয়ে বলা চলে ১৯৯৭ থেকে ২০০৭ সাল, দীর্ঘ দশ বছরে প্রায় ১০০টির মতো গান লিখছেন তিনি।মান সম্পন্ন আর কথা নির্ভর গানে পটু এই গীতিকার মাঝখানে বেশ কিছুদিন ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছুটা অনিয়মিত ছিলেন গান লেখালেখিতে। বর্তমানে তিনি নিজের লেখা ও সুর নিয়ে একটি ব্যান্ড মিক্সড অ্যালবামের কাজ করছেন। তবে এই গীতিকবির নতুন খবর হলো সম্প্রতি তার লেখা সবগুলো গানের একটি ইউটিউব সংকলন করা হয়েছে। এটি করেছেন রনিম রহমান নিজেই। এ প্রসঙ্গে গীতিকার রনিম রহমান বলেন, ‘এদেশে আমিই প্রথম গীতিকার যার লেখা গানগুলো নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। দীর্ঘ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে আমার নিজস্ব লেখা গানের ইউটিউব চ্যানেল। এখানে শ্রোতারা খুব সহজেই আমার গানগুলো খুঁজে পাবেন ও শুনতে পারবেন।’রনিম রহমানের লেখা গানগুলোর ইউটিউব চ্যানেলের লিংকএলএ/এমএস