বিনোদন

রেকর্ড গড়েছে ব্যাটম্যান-সুপারম্যানের যুদ্ধ

মুক্তির প্রথম সপ্তাহেই সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে হলিউডের ওয়ার্নার ব্রোস প্রোডাকশনের নতুন ছবি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’। সুপারহিরোদের নিয়ে নির্মিত ছবিটি মাত্র দেড় সপ্তাহেই ঢুকে পড়েছে ৫০০ মিলিয়নের ঘরে। জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে প্রায় ১৬৬ মিলিয়ন ডলার। এর পূর্বে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য হাঙার গেমস’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছিলো ১৫২ মিলিয়ন ডলার। তবে দ্বিতীয় সপ্তাহেও পিছিয়ে নেই ছবিটি। ইতোমধ্যেই ছবিটি আয় করেছে ৫০১ মিলিয়ন ডলার। যেটি কিনা এ বছরের সর্বোচ্চ আয়। ধারনা করা হচ্ছে আগামী দু সপ্তাহে নতুন কোনো রেকর্ড গড়বে ছবিটি। আরএএইচ/এলএ/আরআইপি