বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অংশ।বৃহস্পতিবার দুপুরে নাইটএঙ্গেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা।এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে একই ইস্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২ এপ্রিল শনিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ৩ এপ্রিল রোববার দেশের সকল থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।তবে ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আগেই কেন রাজপথে নেমে বিক্ষোভ করেছেন এমন প্রশ্নের জবাবে আরেফিন জাগো নিউজকে বলেন, মিথ্যা মামলায় ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়টিতে ঘটনার দুই তিন দিন পর কর্মসূচি পালন না করে তাৎক্ষনিক কর্মসূচি পালন করা উচিত। তাই বিবেকের তাড়নায় অপেক্ষা না করে আজই কর্মসূচি পালন করেছি।এমএম/এআরএস/এবিএস