তথ্যপ্রযুক্তি

বাংলালিংক এবং কুয়াকাটা গ্র্যান্ড হোটেটের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক এবং কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সী রিসোর্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সী রিসোর্টের গুলশান-২ এর কর্পোরেট অফিসে বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলালিংক-এর হেড অব সিবিএম-বিটুসি মার্কেটিং মো: মাহবুবুল আলম ভূঁইয়া এবং কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সী রিসোর্টের ম্যানজিং ডিরেক্টের এবিএম রুহুল আমনি হওলাদার এ চুক্তিতে স্বাক্ষর করেন।এ চুক্তির মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ন্যূনতম দুই রাত অবস্থান করে ডিলাক্স রুম রেন্টে পাবেন ৬৫% ছাড় এবং  সুইট রুমে পাবেন ৫০% ছাড়। প্রিয়জন গ্রাহকরা ৩১ মার্চ, ২০১৬ থেকে ৩১ মে, ২০১৬ পর্যন্ত এ সুবিধা উপভোগ করতে পারবেন। একই সাথে ১ জুন, ২০১৬ থেকে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত প্রিয়জন গ্রাহকরা ডিলাক্স রুম এবং সুইট রুম রেন্টের ওপর পাবেন ৫০% ছাড়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন লয়্যালটি এন্ড পার্টনারশিপ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং ইয়াসির আরাফাত হোসেন; লয়্যালটি এন্ড পার্টনারশিপ, সিবিএম-বিটুসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং ফারহানা সিনথিয়া, পিআর এন্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং আংকিত সুরেকা। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল এন্ড সী রিসোর্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও মোহাম্মাদ সাঈদ হোসেন,  আসাদ আহমেদ, ম্যানেজার অপারেশন; মেজর মাহবুব সোহেল (অবঃ), ম্যানেজার লজিস্টিক ও নিরাপত্তা। বিজ্ঞপ্তি।এআরএস/পিআর