বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ‘বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান অনুষ্ঠানের ছবি। এদিন সবার মুখেই ছিল নারীদের জয়জয়কার।১. বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ডে যোগ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।২. বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত নারী পুলিশ সদস্যরা একসঙ্গে এক টেবিলে বসে আছেন।৩. একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করছেন ঢাকার পুলিশ প্রধান আছাদুজ্জামান মিয়া ও বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।৪. নারীদের পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের নারী সদস্যরা। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের স্ত্রীগণ।৫. প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড- ২০১৬ সম্পর্কে বক্তব্য রাখছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।৬. ‘নারীদের জন্য আরো বেশি নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করা হবে।’ প্রধান অতিথির বক্তব্যে স্পীকার শিরীন শারমিন চৌধুরী।৭. নারীদের উৎসর্গ করে ‘জাগো নারী জাগো’ থিমেটিক নৃত্য।৮. কৌতুকে স্টেজ মাতালেন মিরাক্কেলের প্রতিযোগী ফারজানা সগির শশী।৯. মডেল নিরব ও শারমিন শিলার স্টেজ পারফর্মেন্স।১০. পদক গ্রহণ করছেন পুলিশ হেড কোয়ার্টার্সের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিক) মিলি বিশ্বাস।১১. ‘পড়ে না চোখের পলক, কী তোমার রূপের ঝলক’, নারী পুলিশ সদস্যদের জন্য গানটি পরিবেশন করেন অ্যান্ড্রু কিশোর।১২. দুই প্রজন্মের দুই শিল্পীর গান পরিবেশন।১৩. ‘বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে বলেই বাংলাদেশ আগাচ্ছে।’ নারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এআর/বিএ