দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তারা ১৫০টি ইউপির মধ্যে ১০২ জন প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ১২টি এবং স্বতন্ত্র প্রার্থী ২৭টি ইউনিয়ন নির্বাচিত হয়েছেন।বিভাগের ঢাকা জেলায় ১১, গোপালগঞ্জ ৩৯, টাঙ্গাইল ১৩, নরসিংদী ১৫, ফরিদপুরে ০৩, মাদারীপুর ১৫, মানিকগঞ্জ ২০ ও মুন্সিগঞ্জ ১৮ ও শেরপুর ১৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা চলে রাত পর্যন্ত। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধিদের পাঠানো নিউজে...গাজীপুর থেকে আব্দুর রহমান জানান, কালীগঞ্জে ইউপি নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ ছয় এবং (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।গোপালগঞ্জ থেকে হুমায়ূন কবীর জানান, সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ২০টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং ১টিতে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, কোটালীপাড়ার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।টাঙ্গাইল প্রতিনিধি জানান, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামী লীগ ১০টি, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) দুইটি ও বিএনপি একটি ইউনিয়নে জয়লাভ করেছে। এর মধ্যে গোপালপুরের সাতটি ইউনিয়নে পাঁচটিতে আওয়ামী লীগ দুইটি স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী)। আর ভুঞাপুরে ছয়টি ইউনিয়নে পাঁচটিতে আওয়ামী লীগ ও বিএনপি একটিতে জয় লাভ করেছে।নরসিংদী থেকে জানান, শিবপুর ও বেলাব উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি জয়ী হয়েছেন।ফরিদপুর থেকে এসএম তরুন জানান, আলফাডাঙ্গার ৩টি ইউনিয়ন পরিষদের দুইটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছেন।মাদারীপুর থেকে এ কে এম নাসিরুল হক জানান, মাদারীপুরে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগ আট, আওয়ামী লীগ বিদ্রোহী ৫, স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন এবং ঘটমাঝি ইউনিয়নে ভোট কেন্দ্র ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে স্থগিত করা হয়েছে।মানিকগঞ্জ থেকে বি.এম খোরশেদ জানান, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ ৫টি ও ৬টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি নয়টি ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ২টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের ১৮ ইউপির ১১টিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি, চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে শ্রীনগর উপজেলার একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।কিশোরগঞ্জের প্রতিনিধি নূর মোহাম্মদ জানান, কিশোরগঞ্জের ২০টি ইউপির ১২টিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাজিতপুর উপজেলার একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।শেরপুর থেকে হাকিম বাবুল জানান, শেরপুরে তিন উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১২, বিএনপি ২, স্বতন্ত্র ২ নির্বাচিত হয়েছেন।এআরএ/বিএ