খেলাধুলা

গেইল-ম্যাককালামকে ছাড়িয়ে শীর্ষে কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে জ্বলে উঠেছে ভারতীয় ব্যাটিং মাস্টার বিরাট কোহলি। তার ব্যাটিং নৈপূণ্যে সেমির টিকেট পেয়েছিল ভারত। যদিও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের। তবে ম্যাচে অতিমানবীয় ইনিংসে এক অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটসম্যান অর্ধশতকে ছাড়িয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলকে।আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮২ রান করা কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন অপরাজিত ৮৯ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ১৬তম অর্ধশতক রানের ইনিংস। এতোদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১৫টি করে হাফসেঞ্চুরি নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন। গত ২৭ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮২ রান করার সুবাদে গেইল ও ম্যাককালামের সঙ্গে যোগ দিয়েছিলেন কোহলি। কিন্তু তাদের চেয়ে কম ম্যাচ খেলেই অর্ধশতকে সবার শীর্ষে উঠে গেলেন কোহলি। আরএ/এমআর/এবিএস