খেলাধুলা

ভারত চাইলেই নো-বল, পায় না অন্য কেউ

অস্ট্রেলিয়ায় ওয়ানডে বিশ্বকাপের কথা কখনোই ভুলে যাবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বলে নয়, মনে থাকার অন্য কারণ হলো, ভারতের কাছে হৃদয়ভাঙ্গা হারে। ওই ম্যাচে তিন তিনটি ভুলের মাশুল গুনে সেমিফাইনালের স্বপ্ন ভাঙে টাইগারদের। এরপর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ঘটনা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে আম্পায়ারের ভুলের ফায়দা পেলো ভারত। আবেদন করেও লাভ হয়নি তাদের। অথচ আবেদন করেই একটি বাউন্সারকে নো-বল ডাকতে আম্পায়ারদের বাধ্য করেছিলেন বিরাট কোহলি।অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রুবেল হোসেনের একটি ফুলটাসকে নো বল ডাকা। ভারতের ইনিংসের ৪০তম ওভারে এই ‘বিতর্কিত’ সিদ্ধান্তটি দেন আম্পায়াররা। ওভারের চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল হোসেন। বলটি বাউন্ডারিতে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসের তালুবন্দি হন রোহিত শর্মা। তবে বোলিং প্রান্তে থাকা ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গেই বলটি ‘নো’ ডাকেন।অথচ নন-স্টাইকিংপ্রান্তে থাকা আম্পায়ার থেকে সংকেত পাওয়ার পরই তার নো-বল ডাকার কথা। যদিও পাকিস্তানের আম্পায়ার আলিম দার একটু পরেই হাত তুলে সংকেত দিয়েছলেন। তখন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বার বার তাদেরকে টিভি আম্পায়ারের শরণাপন্ন হতে বলার পরও তারা নিশ্চুপ থেকেছেন। ওই সময় ৯০ রানে ব্যাট করছিলেন রোহিত শর্মা। এরপর বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ১২৬ বলে ১৩৭ রান করেন রোহিত। আর নো-বলটি ডাকার সময় তিন উইকেটে ১৯৬ রানে থাকা ভারত শেষ পর্যন্ত ছয় উইকেটে তোলে ৩০২ রান।প্রায় একই ঘটনা ঘটেছে গতকাল মুম্বাই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। ক্যারিবীয় ইনিংসের সময় রবীন্দ্র জাদেজার করা ১১তম ওভারের পঞ্চম বলটিতে হাই ফুলটস সত্ত্বেও নো ডাকা হয়নি। অথচ টিভি ক্যামেরায় বার বার দেখানো হচ্ছিল, যে ওই বলটি কোমরের অনেক ওপরেই ছিল। ব্যাটিংয়ে থাকা লেন্ডল সিমন্স আবেদন করলেও আম্পায়াররা ছিলেন নীরব। তৃতীয় আম্পায়ারের প্রয়োজনীয়তাই অনুভব করলেন না ইয়ান গোল্ড।অথচ একই ম্যাচে ভারতীয় ইনিংসে নবম ওভারে একটি বাউন্সারে আম্পায়ার নো-বল না ডাকায় আবেদন করেন কোহলি। সঙ্গে সঙ্গেই আম্পায়ার তখন নো-বল ডাকেন।এ ম্যাচের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জোর গুঞ্জন শুরু হয়েছে, আবেদন করলেই নো পায় ভারত। আবেদন করলেই পায় মোড়লরা। পায় না বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মত দেশগুলো।আরটি/আএইচএস/পিআর