বিনোদন

তনু হত্যার বিচারের দাবিতে আরণ্যকের দুটি নাটক

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ঢাকার নাট্যদল আরণ্যকের পরিবেশনায় দুটি প্রতিবাদী নাটক মঞ্চস্থ হবে।  আজ শনিবার, ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটক দুটি মঞ্চস্থ হবে।প্রথমে মান্নান হীরার রচনা ও নির্দেশনায় ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও পরে মান্নান হীরার রচনায় আবু হাশিম মাসুদুজ্জামানের নির্দেশনায় ‘আগুনের জবানবন্দী’ পরিবেশিত হবে।নাটক দুটিতে অভিনয় করবেন- কৌশিক, আরিফ হোসেন আপেল, মনির জামান, সাঈদ সুমন, সুরভী রায়, রুবলী চৌধুরী, মিতালী, মোমেনা চৌধুরী, ছবি ও জান্নাত।সংগীত পরিচালনা করবেন পরিমল মজুমদার, বাদ্যযন্ত্রে সহযোগিতা করবেন- জুয়েল, মরু ভাস্কর, ইশতিয়াক, সাক্ষ্য। নাটকের প্রযোজনা অধিকর্তা সাক্ষ্য শাহীদ।এসইউ/এমএস