মালয়েশিয়াস্থ ‘আমরা প্রবাসী যুব সংঘ’ বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী অনুষ্ঠানের উদ্যোগ হাতে নিয়েছে। সংগঠনের তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার কুয়ালালামপুর ফুই চিও কোতারায়া কমপ্লেকস হলে এ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে বলে উদ্যোগক্তারা জানিয়েছেন। বর্ষপূর্তি ও বৈশাখী মেলায় হাইকমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সংগঠনের তিন বছর পূর্তি, পান্তা ইলিশ ভোজন, পহেলা বৈশাখের স্টল, লাকি ড্র, ভাগ্যবান ৩ জনকে বিশেষ পুরস্কারসহ ৪০টি সান্ত্বনা পুরস্কার। সেইসঙ্গে রয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির নিজস্ব উৎসবের একটি হচ্ছে পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটির মাধ্যমে স্বাগত জানাবে নতুন একটি বছরকে। বাংলাদেশের কৃষ্টি কালচার, ইতিহাস ও ঐতিয্য এই অনুষ্ঠানে তুলে ধরা হবে বলে জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদেক। পহেলা বৈশাখ ও বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করতে মালয়েশিয়ায় বসবাসরত সর্বস্তরের প্রবাসীকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।এসএইচএস