মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনকূল থাকবে। পেশাগত দিক ভালো যাবে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।মিথুন রাশি (২১ মে- ২০ জুন)দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)সময় মোটামুটি অনুকূল থাকবে। আপনজনেরা কেউ ঈর্ষান্বিত হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেম-ভালোবাসায় শুভ এবং দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)শত্রু পক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘনের চেষ্টা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল না থাকার আশঙ্কাই বেশি।কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল না থাকার আশঙ্কাই বেশি। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে।তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় অগ্রগতি হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। উত্তেজনা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হবে। পুরনো কোনো আত্মীয়ের সাথে হঠাৎ দেখা। কোনো ব্যাপারে স্মৃতি ভারাক্রান্ত হতে পারেন। মনোবল বৃদ্ধির সম্ভাবনা আছে।ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ভাবনা-চিন্তা না করে কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না।মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কার্য উদ্ধার সম্ভব হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। পুরনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে।মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। নিজের আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।আরএস/এমএস