নেইমারের বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে অনেক দিন ধরেই স্পেনের সংবাদমাধ্যমে নানা ধরনের খবর বের হচ্ছে। সম্প্রতি স্পেনের কিছু সংবাদমাধ্যম খবর দেয়, বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নেইমারকে পেতে ইচ্ছুক। বার্সায় যোগ দেওয়ার পর বার্সেলোনার সঙ্গে নেইমারের আর কোন নতুন চুক্তি হয়নি। আর এ সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে রিয়াল। আশা করা হচ্ছে ব্রাজিলিয়ান এই অধিনায়ককে বার্সা ছাড়ার জন্য প্রলুব্ধ করতে রিয়াল থেকে আকর্ষণীয় একটি চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে। এদিকে ক্যাতালান শিবির যদি তাদের বিখ্যাত `এমএসএন` ত্রয়ীর সাথে নতুন কোন চুক্তি না করতে পারে তাহলে যে কোন একজনকে বিক্রি করা হতে পারে। এক্ষেত্রে নেইমারের ক্লাব ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তাই এখনও নেইমারের আশা ছাড়েনি রিয়াল। যদিও এই চুক্তিটা অসম্ভব কিছু না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার খেলোয়াড় যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। কিংবদন্তি রোনালদো ও লুইস ফিগো এর জ্বলন্ত উদাহরণ। তাই নেইমারেরটা শুধু গুজব কিনা তা সময়ই বলে দিবে।এমআর/এমএস