অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা চলছে

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আর্থিক খাত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা চলছে। রোববার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সকাল ১১টা এ সভা শুরু হয়েছে। নতুন গভর্নর ফজলে কবির সভায় উপস্থিত রয়েছেন।সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেসি) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিনিধিরা সভায় অংশ নিয়েছে।এসআই/আরএস/এমএস