খেলাধুলা

বার্সার সাথে ব্যবধান কমালো অ্যাটলেটিকো

এল ক্লাসিকোর উত্তেজনায় চাপা পড়েছিল লা লিগার বর্তমান সময়ের অন্যতম সেরা দল অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি। এল ক্লাসিকোর ঠিক আগেই ঘরের মাঠে রিয়াল বেটিসের মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল বেটিসকে রীতিমত ৫-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডিয়েগো সিমিওনের দল। বার্সেলোনার থেকে নয় পয়েন্টে পিছিয়ে থেকে ভিসেন্তে কালেদর্ন স্টেডিয়ামে খেলতে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরু থেকেই বেটিসের ডিফেন্সে আক্রমণ চালাতে থাকে অ্যাটলেটিকোর স্ট্রাইকাররা। যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। ৩৭ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে গোলের খাতা খুলেন ফার্নান্দো টরেস। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্তনিও গ্রিজম্যান। ২-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে অ্যাটলেটিকো। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ডিয়েগো গডিনের দল। ৬৫ মিনিটে ডিফেন্ডার হুয়ানফ্রান গল করলে ৩-০ গোলের লিড পায় সিমিওনের শীর্ষ্যরা। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন গ্রিজম্যান। ৭৯ মিনিটে বেটিসের হয়ে কাস্ট্রো এক গোল শোধ দিলেও ম্যাচ শেষের অন্তিম মুহূর্তে পার্টে গোল করে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। এল ক্লাসিকো হারায় বার্সার থেকে পয়েন্ট ব্যবধান ছয়ে নিয়ে আসলো অ্যাটলেটিকো মাদ্রিদ।আরআর/এমআর/আরআইপি