বিনোদন

বাদ আসর এফডিসিতে শহীদুল ইসলাম খোকনের জানাজা

দীর্ঘদিন অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকন। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই গুণী নির্মাতা।রাজধানীর উত্তরা চার নাম্বার সেক্টরে বাদ জোহর শহিদুল ইসলাম খোকনের প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শহিদুল ইসলাম খোকনের ভাতিজা রনি। তিনি বলেন, “কাকুর (শহিদুল ইসলাম খোকন) মরদেহ এখন উত্তরার বাসায় নেওয়া হয়েছে। প্রথম এবং দ্বিতীয় দফায় জানাজা শেষে তাকে পারিবারিক সিদ্ধান্তে উত্তরায় দাফন করা হবে।”  উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন যাবত নিউমোনিয়ার সমস্যা এবং শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যু পূর্বে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসকষ্ট থাকায় স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না তিনি। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গুণী নির্মাতা শহিদুল ইসলাম খোকনের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘বজ্রমুষ্টি’  ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, উত্থান পতন’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’।এনই/আরএস/আরআইপি