জাতীয়

ক্রেডিট কার্ড জালিয়াতি : কমফোর্ট ইন হোটেলের মালিক গ্রেফতার

ক্রেডিট কার্ড জালিয়াতির দায়ে কমফোর্ট ইন হোটেলের মালিক আবুল হাসনাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। তিনি তার হোটেলে বসানো পিওএস (পয়েন্ট অব সেল) মেশিন দিয়ে গ্রাহকদের টাকা হাতিয়ে নেন। এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গুলশান থানায় সিটি ব্যাংকের দায়ের করা একটি মামলায় আবুল হাসনাতকে গ্রেফতার করা হয়েছে।আবুল হাসনাত কার্ড পাঞ্চিং ছাড়াই ম্যানুয়ালি নম্বর ইনপুট করে ৩ কোটি ২২ লাখ টাকার ১৪০টি লেনদেন সম্পন্ন করেন। গুলশান থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার আবুলকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।এআর/এসকেডি/এবিএস