জাতীয়

গুলশানে শুল্ক ফাঁকির দায়ে দামি জিপ জব্দ

রাজধানীর গুলশান এলাকা থেকে শুল্ক ফাঁকির দায়ে ৩২০০ সিসির একটি পোরশে (Porsche) জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে জিপটি জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি দল।বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জাগো নিউজকে বলেন, রাজধানীর গুলশান-১ এলাকার ৩৩ নম্বর রোডের তুর্কি হোপ স্কুলের পেছনে ১০ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ওই জিপটি আটক করা হয়।তিনি জানান, প্যাসিফিক গ্রুপের মালিক শফিউল আজম মহসিন শুল্ক ফাঁকি দিয়ে কারনেট ডি উত্তরণ সুবিধা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশে নিয়ে আসেন। ব্রিটিশ রেজিস্ট্রেশন প্লেট (SF05 AUM) ব্যবহার করে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল।সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ড. মইনুল খান।জেইউ/বিএ