জাতীয়

মোবাইলে কথা বলে নিয়ে বকুনি শুনে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কেয়া (১৬) নামে এক কিশোরী। এই কিশোরীর বাবা বলছেন, মোবাইলে কথা বলে নিয়ে মায়ের বকুনি শুনে ক্ষোভে আত্মহত্যা করেছেন তার মেয়ে।শ্যামপুরের গ্লাস ফ্যাক্টরি রোডের বাসিন্দা কেয়া স্থানীয় মাইনুদ্দিন হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ছিল। তার বাবা আবুল কাশেম পেশায় গাড়িচালক।   বৃহস্পতিবার বিকেলের দিকে কেয়াকে ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।   ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেছেন, ময়না তদন্তের জন্য কেয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তারা বাবাকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। এনএফ/আরআইপি