সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমান সামান্য কমেছে। তবে উভয় বাজারে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৬৬ লাখ টাকা।ডিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৭৪ পয়েন্টে এবং সিএসআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৪৫ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৫ লাখ টাকা।এসআই/এআরএস/এবিএস