বিনোদন

সালমানকে পুরস্কৃত করলো ইউটিউব

জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব-এর বিশেষ পুরস্কার পেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির। নাটকে অভিনয়ের পাশাপাশি ইউটিউবেও সবাইকে মাতিয়ে রাখেন সালমান। সেখানে তার ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ নামে একটি ইউটিউব চ্যানেলও আছে। যার সাবস্ক্রাইবার এক লাখ পেরিয়েছে সম্প্রতি।এর স্বীকৃতিস্বরূপ ইউটিউবের পুরস্কার পেলেন সালমান। সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের বিশেষ একটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। এটির নাম ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’। সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্ত হলো সালমানের নাম। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনির সান স্টুডিওতে ইউটিউব আয়োজিতি এক সম্মেলনে সালমানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে সালমান তার ফেসবুকে লেখেন, `আলহামদুলিল্লাহ্। এ পুরস্কার বাংলাদেশকে উৎসর্গ করলাম।`বর্তমানে সালমান অস্ট্রেলিয়াতে রয়েছেন। ফিরবেন চলতি সপ্তাহে।উল্লেখ্য, অল্পদিনে বেশকিছু নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন সালমান। তবে শুধু নাটকে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেননি এই তরুণ তুর্কী। স্যোশাল মিডিয়াতেও বেশ পরিচিত মুখ তিনি।এনই/এআরএস/আরআইপি