দেশজুড়ে

কালিয়াকৈরে মুদি দোকানিকে হত্যা

গাজীপুরে এক মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম আব্দুল খালেক (৫৫)। তিনি কালিয়াকৈর উপজেলার মৃত জমির উদ্দিনের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের বাড়ির পাশে একটি মুদি দোকান ছিল। রোববার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বাইরে শব্দ পেয়ে রাত ৩টার দিকে তিনি ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে খালেককে আহতাবস্থায় দেখতে পেয়ে তার বাড়ির লোকজনদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল নেয়ার পথে তিনি মারা যান। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া জানান, নিহতের কপালে ও নাকে জখমের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আমিনুল ইসলাম/এসএস/এবিএস