দেশজুড়ে

রাজশাহীতে ঝড়ে গাছ পড়ে দুজনের মৃত্যু

রাজশাহীর বাঘায় ঝড়ে গাছ উপড়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও নয় জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জালাল উদ্দিন (৪০) ও জাকির হোসেন (৩৫)। তাদের বাড়ি বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

রিমালের তাণ্ডবে দীর্ঘ ক্ষতির মুখে দক্ষিণাঞ্চল

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঘা উপজেলায় আজ রাতে ঝড় হয়। এতে রাজার মোড় এলাকায় একটি পুরোনো বড় গাছ উপড়ে পড়ে। এতে দুজনের মৃত্যু হয়। কয়েকজন গাছের নিচে চাপা পড়লেও পরে তাদের উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে।

সাখাওয়াত হোসেন/ইএ