দেশজুড়ে

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে লুঙ্গি ও সাদা রংয়ের শার্ট রয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি বনের মধ্যে সকালে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার এবং ঘটনাস্থল থেকে একটি রড উদ্ধার করে।তিনি আরও জানান, নিহতের মাথায় জখমের এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।                    আমিনুল ইসলাম/এসএস/এমএস