গণমাধ্যম

সাংবাদিক মুকুল তালুকদারের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক মুকুল তালুকদারের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকার অর্থসাহায্য মঞ্জুর করেছেন। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন মুকুল তালুকদারের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুদান মঞ্জুর করা হয়। বুধবার সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক আবেদনটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে ব্যবস্থা নেন।জেএইচ/আরআইপি