বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান পরিচালনা করে সেদিন সন্ধ্যার পর ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
জেএ/এমআইএইচএস/জেআইএম