গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগর এলাকায় জোড়া খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।রোববার সন্ধ্যা ৭টার দিকে এরশাদ নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।টঙ্গী থানা পুলিশের ওসি তদন্ত মো. আমিনুল ইসলাম জানান, ওই দুই যুবক খুনের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় মামলা হয়নি।গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরশাদ নগর এলাকার আলা উদ্দিনের ছেলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড এর সভাপতি শরিফুল ইসলাম শরিফ (৩২) এবং তার সহযোগী একই এলাকার বাসিন্দা হারুনের ছেলে জুম্মন মিয়াকে (২৬) হত্যা করে দুর্বৃত্তরা। আমিনুল ইসলাম/ এমএএস/পিআর