ক্যাম্পাস

সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে সভা ডেকেছেন ঢাবি উপাচার্য

শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার (২৬ জানুয়ারি) সভার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।আরও পড়ুন

সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ ‘প্রো-ভিসি ক্ষমা না চাইলে সড়ক ছাড়বেন না ৭ কলেজ শিক্ষার্থীরা’

জনসংযোগ দফতর জানায়, বিভিন্ন দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এমএইচএ/এমএএইচ/জিকেএস