ভিডিও ENG
  1. Home/
  2. জোকস

রম্যগল্প: ভূতু মিয়া

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৯ এএম, ১০ এপ্রিল ২০২৬

নাজিফা রাসেল স্বপ্না
এক গ্রামে ছিল এক ‘ভদ্র ভূত’ নাম তার ভূতু মিয়া। সে অন্য ভূতের মতো ‘ভূউউ’ বলে ভয় দেখাতে পারত না। উল্টো কেউ ভয় পেলে সে নিজেই বলতো, ‘আরে ভয় পাবেন না, আমি খুবই ভদ্র!’

একদিন রাতে নতুন এক লোক গ্রামে এলো। তাকে সবাই বললো, ‘ওই পুরোনো বাড়িটায় যেও না ভূত আছে!’ লোকটা সাহস করে বললো, ‘আমি ভূতে ভয় পাই না!’ রাত ১২টার দিকে সে ওই বাড়িতে ঢুকলো।

ভূতু মিয়া ঠিক করলো আজকে সে একটু ভয় দেখানোর চেষ্টা করবে। সে ধীরে ধীরে পেছন থেকে এসে বললো, ‘ভূউউউউ…’

কিন্তু ভয় পাওয়ার বদলে লোকটা ঘুরে বললো, ‘এইটা কি? সাউন্ড ঠিক নাই, আরেকবার বলো তো!’
ভূতু মিয়া লজ্জা পেয়ে আবার বললো, ‘ভূ… উ… উ…’

লোকটা বললো, ‘না না, এইভাবে না। বুক ভরে জোরে বলো!” এবার ভূতু মিয়া জোরে বললো, ‘ভূউউউউউ!!!’ হঠাৎ নিজেরই শব্দে সে ভয় পেয়ে চিৎকার করে উঠলো ‘আল্লাহ! কে চিৎকার করলো!’ লোকটা হেসে গড়াগড়ি, ‘এই প্রথম দেখলাম ভূত নিজেই নিজেরে ভয় পায়!’

এরপর থেকে গ্রামের মানুষ আর ভূতু মিয়াকে ভয় পেত না। উল্টো রাতে কেউ ভয় পেলে ভূতু মিয়াকে ডাকে ‘এই ভূতু ভাই, একটু এসে ভয়টা কমাও তো!’ আর ভূতু মিয়া? সে এখন গ্রামে ‘ভূত’ না। নাইট গার্ড ও বিনোদন কর্মকর্তা!

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে

আরও পড়ুন