বন্ধের পর জাবিতে ক্লাস শুরু সোমবার
গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ দিন বন্ধের পর সোমবার (১৬ জুন) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাস শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারেন, সেজন্য চালু রয়েছে কন্ট্রোল রুম।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, ছুটি শেষে বাড়ি থেকে আসা শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারেন, সেজন্য প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন চালু রেখেছে ‘কন্ট্রোল রুম’। জরুরি যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের কন্ট্রোল রুমে যোগাযোগ করলে মিলবে তাৎক্ষণিক সহযোগিতা। যোগাযোগ নম্বর ০১৭৬৫৩৩৩৯৫৮।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট, মেইন গেট এবং এমএমএইচ গেটে নিরাপত্তা গার্ড, আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
রাতে সার্বক্ষণিক ফুটওভার ব্রিজে আনসার সদস্যদের নিরাপত্তা টহল থাকবে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে থাকবে হাইওয়ে পুলিশের অতিরিক্ত টহল।
এরআগে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২২মে থেকে ১৫ জুন পর্যন্ত ক্লাস এবং ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত অফিস ছুটি ঘোষণা করা হয়।
সৈকত ইসলাম/এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হাদির কবর জিয়ারতে শুরু হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ মার্চ’
- ২ জবির শহীদ সাজিদ ভবনে টানা ৪ দিন বিদ্যুৎ থাকবে না
- ৩ ছাত্রলীগকে বলা হতো—তোমরা পরীক্ষায় বসো, চাকরির ব্যবস্থা আমরা করে দেবো
- ৪ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতেই কেন্দ্রে যাবো: রাবি উপাচার্য
- ৫ শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়াসহ ৫ দাবি জবি ছাত্র অধিকার পরিষদের