ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

যশোরে ঢাবি ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১৮ মার্চ ২০২৬

যশোরে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশোরস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘ঢাবি ফোরাম যশোর’। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) আয়োজিত এই কর্মসূচিতে অসচ্ছল মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাবি ফোরাম যশোরের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক লোকসমাজের প্রকাশক আলহাজ মো. সান্তনু ইসলাম সুমিত এবং যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চপল।

jagonews24.comঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. অনিন্দ্য ইসলাম অমিত/ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোনিয়া ইসলাম সেতুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ঢাবি ফোরাম যশোর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএএস/এমএমকে