ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বিশ্বসেরা গবেষকের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বসেরা গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৮ জন শিক্ষক-শিক্ষার্থী নাম স্থান পেয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টারের (মেট্রিকস) গবেষক জন পিএ ইয়োনিডিস গবেষণা প্রকাশনার ওপর ভিত্তি করে এ তালিকা এলসিভিয়ার জার্নালে প্রকাশ করেন।

গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। ওই প্রতিবেদনটি বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে এ তালিকায় দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়। এর একটি হল পুরো পেশাগত জীবনের ওপর, আরেকটি শুধু এক বছরের গবেষণা কর্মের ওপর।

জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থীরা হলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন; ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির অধ্যাপক এম শামীম কায়সার, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান; রসায়ন বিভাগের অধ্যাপক মো. এনামুল হক; মো. নূরুল ইসলাম; পাবলিক হেলথ অ্যান্ড ইমফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এ মামুন ও এসএম দিদার উল ইসলাম।

এ অর্জন প্রসঙ্গে অধ্যাপক এম শামীম কায়সার বলেন, ‘আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। এটি আমার টানা চতুর্থবারের স্বীকৃতি (২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫)। এ অর্জন কেবল আমার একার প্রচেষ্টার ফল নয়, বরং আমার সহ-লেখক, শিক্ষার্থী এবং সহযোগীদের অমূল্য সমর্থনের প্রতিফলন।

সহকারী অধ্যাপক মো. সাঈদ আল-জামান জানান, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) এবং এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় আমি আসলে কৃতজ্ঞ। প্রতি বছর জাবি থেকে কয়েক জনের নাম থাকে। তবে এবার ৮ জনের যা সত্যি গর্বের বিষয়।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/জিকেএস