চাকসু নির্বাচনে ৯০৮ প্রার্থী, ভোটার সাড়ে ২৭ হাজার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ৯০৮ জন। বিশ্ববিদ্যালয়ের ১৫ কেন্দ্রে এবার ২৭ হাজার ৫২১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
শনিবার (১১ অক্টোবর) চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৭৩ জন। হোস্টেল সংসদের জন্য প্রার্থী ২০ জন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
প্রসঙ্গত ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে।
সোহেল রানা/আরএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই
- ২ ডাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক জিমনেসিয়াম
- ৩ ডুজার ইফতারে একত্রে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা
- ৪ সহকর্মী হিসেবে এমন বিনয়ী মানুষ আগে দেখিনি: উপাচার্য
- ৫ উদ্বোধনের আগেই নষ্ট হওয়ার পথে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত খেলার মাঠ