রাকসু নির্বাচন
রহমতুন্নেসা হলের ফল ঘোষণা, নিজ হলে হারলেন ছাত্রদলের এষা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রহমতুন্নেছা হলে ভিপি পদে জয় পেয়েছে শিবির। এছাড়া জিএস পদে শিবির পরাজিয় হয়েছে। তবে এই হলের শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাও পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাকসু রাকসু নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
এই হলে ছাত্রদল সমর্থিত এজিএস পদে জাহিন বিশ্বাস এষা পেয়েছে ২৮৯ ভোট, অন্যদিকে শিবির সমর্থিত সালমান সাব্বির ৩৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ভোট। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন মাত্র ১৮৬ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৫৮৯ ভোট। শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।
আরএএস/এনএইচআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জলজ জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলনের আহ্বান
- ২ জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের
- ৩ জাবির প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাইয়ে হামলার মদদদাতা শিক্ষকদের ছবি
- ৪ রাবির ভর্তি পরীক্ষায় আটক সেই শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত
- ৫ ইমেরিটাস অধ্যাপক হলেন চার বিশিষ্ট শিক্ষাবিদ